২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নারী সাংসদকে পুরস্কৃত করবেন স্পিকার

জাতীয় সংসদ অধিবেশনে সবচেয়ে বেশি উপস্থিতির জন্য পুরস্কার পাবেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত ১০ নারী সাংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সংসদের বর্তমান অধিবেশনের সমাপনী দিনে এ পুরস্কার দেওয়া হবে।

সংসদে উপস্থিতির হারের ওপর ভিত্তি করে ১০ সাংসদকে পুরস্কৃত করা হবে বলে এর আগে স্পিকার ঘোষণা করেছিলেন। পরে তিনি জানান, ওই ঘোষণার আওতায় ১০ নারী সাংসদকেও পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে স্পিকার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার বিডিনিউজকে জানান, আগামী ৪ অক্টোবর জাতীয় সংসদের বর্তমান অধিবেশনের সমাপনী ভাষণে তিনি ওই ১০ জনের নাম ঘোষণা করবেন।

এর আগে স্পিকার সংসদ অধিবেশনে সবচেয়ে বেশি উপস্থিতির জন্য ১০ পুরুষ সাংসদকে নির্বাচিত করেছিলেন। ওই তালিকার শীর্ষে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রেজাউল করিম। তিনি মোট ৩৬১ কার্যদিবসের মধ্যে ৩৫৬ কার্যদিবসই সংসদে উপস্থিত ছিলেন।