২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ১৩ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে শিশু শিক্ষা উন্নয়ন কর্মসূচি পরিচালনার জন্য ১ কোটি ৩০ লাখ ডলার দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শিক্ষা খাতে যৌথভাবে কর্মসূচি পরিচালনার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও ইউএসএইডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার আমেরিকান সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইউএসএআইডির শিশু শিক্ষা কর্মসূচির আওতায় তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের পাঠ্যাভ্যাস ও গণিতে দক্ষ করে তোলা হবে, যাতে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তারা সফলতা অর্জন করতে পারে।

মূল কর্মসূচির মধ্যে রয়েছে শিশু শিক্ষা বিষয়ক জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুর। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে এটি সম্প্রচারিত হচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ইউএসএআইডি ১৯৭১ সাল থেকে ৫ বিলিয়ন ডলার দিয়েছে। এর মধ্যে অর্ধেকই প্রদান করা হয়েছে খাদ্য সহযোগিতা হিসেবে। এছাড়া সংস্থাটি উন্নয়ন সহযোগিতা হিসেবে বাংলাদেশকে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দিয়েছে ।