দক্ষিণ- -পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হবে আগামী বছর: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের কার্যক্রম শুরু হবে ২০০৭ সালের জুলাই মাসে এবং ২০১০ সালের জুন মাসে তা সমাপ্ত হবে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপি সাংসদ নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন একথা বলেন।
তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য ‘ভেড়ামাড়া - খুলনা গ্যাস সঞ্চালন পাইপলাইন’ শীর্ষক প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব ২০০৬ সালের ১২ জুলাই একনেকে অনুমোদিত হয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮০ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে সরকারী কোষাগার থেকে আসবে ৩৫৯ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকা এবং বাকী ৩২৫ কোটি ৯৪ লাখ ৪ হাজার টাকা এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে পাওয়া যাবে।
