৪১ জন মিয়ানমারের নাগরিককে হস্তান্তর করেছে বিডিআর
বিডিআর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার কাছে অবৈধভাবে অনুপ্রবেশ করা ৪১জন মিয়ানমারের নাগরিককে হস্তান্তর করেছে।
রোববার সকালে কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফের সড়ক বিভাগের রেস্ট হাউজে এক পতাকা বৈঠক শেষে তাদেরকে হস্তাস্তর করা হয়।
বৈঠকে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আ ম ম কায়সার ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আশরাফ।
অপরদিকে নাসাকার ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু শহরের বর্ডার ইমিগ্রেশন হেড কোয়ার্টারের ৭নং সেক্টর কমান্ডার ইউ ক্যাং অং।
লে. কায়সার জানান, মিয়ানমারের এই নাগরিকরা বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ে। পরে বাংলাদেশী আইনে এদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। সাজা ভোগের পর এদের হস্তাস্তর করা হলো।
