২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সদর উপজেলার আটিয়াতলী গ্রামে মাটি কাটার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সাহাব উদ্দিন (৩০) ও খোকন (১৮) নামে দুই শ্রমিকের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এদের উদ্ধার করতে গিয়ে আলম (২৮) নামে আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে এক বছরে লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ ও ছেঁড়া তারে জড়িয়ে শিশুসহ এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু হলো।