ফরিদপুরে পাচারকালে রেলপাত আটক
কোতোয়ালী থানার পুলিশ রোববার পাচারের সময় চোরাই রেলপাত উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এসব আটক করা হয় বলে পুলিশ জানায়।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই শামসুদ্দীন জানান, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রাম থেকে ভোরে ৩৩ পিস রেলপাতসহ একটি ট্রাক (যশোর-ট-১১-০০৯৬) আটক করা হয়। উদ্ধারকৃত রেলপাতগুলোর দাম এক লাখ টাকার বেশি।
তিনি আরও জানান, রেলপাতাগুলো ট্রাকে তোলার সময় পুলিশ এগুলো আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক, হেলপার ও পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
