২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূ খুন (আপডেট)

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় শনিবার গভীর রাতে চোরের ছুরিকাঘাতে সালেহা বেগম (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ সময় সালেহার দুই সন্তান শাওন (৭) এবং স্বপ্না (৫) আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশ জানায়, ফিরোজ (১৮) নামের এক যুবক এবং তার সহযোগীরা  গত কয়েকদিন আগে একটি টিউবওয়েল চুরি করতে গেলে সালেহা তা দেখে ফেলে। সালেহা পরে তা এলাকাবাসীকে জানালে ফিরোজ ক্ষিপ্ত হয়ে গত শনিবার রাত ১০টার দিকে সালেহার ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

এর পর ফিরোজ সালেহার দুই সন্তান শাওন এবং স্বপ্নাকে জবাই করে হত্যার চেষ্টা করে।

আশংকাজনক অবস্থায় তাদের  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আজ রোববার সকালে সালেহার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রোববার সকালে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করেছে।