মেহেরপুরে ৬টি বোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাড়ীয়া ইউনিয়নের ধর্মচাকী গ্রামে শনিবার গভীর রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে।
র্যাব -- ৬ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট গ্যালিব বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় ধর্মচাকী গ্রামের তাহাজউদ্দীনের বাড়িতে তল্লাশী চালিয়ে গোয়ালঘর থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয় ।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তাহাজউদ্দিন বোমা তৈরি করতো বলে অভিযোগ রয়েছে।
