২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা

ময়মনসিংহে সাড়ে চারশটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। গতবারের চেয়ে এবার অতিরিক্ত ১২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এরই মধ্যে দূর্গা পূজা উদযাপনের জন্য প্রশাসনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতারা মতবিনিময় করেছেন। সে সময় ময়মনসিংহ - ৪ আসনের এমপি দেলোয়ার হোসেন খান দুলু, জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা, পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাডভোকেট অশোক ঘোষ, শংকর সাহা, স্বপন সরকার, সমরেন্দ্র কিশোর দত্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা জানান, জঙ্গি তৎপরতার দিকে দিয়ে ময়মনসিংহ অঞ্চল স্পর্শকাতর। প্রশাসন কঠোর নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় মণ্ডপের সংখ্যা এবার বেড়েছে। মণ্ডপগুলোয় আনসার ও পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব সদস্যরাও টহল দেবে বলে তিনি জানান।

এছাড়া জেলার পূজা মণ্ডপগুলোর জন্য সরকার ১০০মেট্রিক টন চালও বরাদ্দ দিয়েছে।