২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বর্ষণ চলবে আরও দুই--তিনদিন

উত্তর--পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারাদেশে আরও দুই--তিনদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রোববারও সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 06:50 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। শনিবার ঢাকায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৩ মিলিমিটার যা গতকালের তুলনায় ২৩ মিলিমিটার কম। এছাড়া বরিশালে ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৭ মিলিমিটার এবং রাজশাহীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সংস্থাটি কক্সবাজার এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে শনিবারও ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে। অভ্যন্তরীণ নৌ-বন্দরগুলোতে ২নং সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দপ্তর আরও জানায়, উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার অবস্থানরত মৌসুমী লঘুচাপটি উত্তর দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ--বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় নিুচাপ হিসাবে অবস্থান করছে।