২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে নিহত কৃষকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কৃষক জহিরুল হকের লাশ বিএসএফ ফেরত দিয়েছে ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বামনপাড়া বিওপির কাছে শনিবার সকালে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে জহিরুলের লাশ বিডিআরের কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন ২৮ রাইফেলস ব্যাটালিয়ন খঞ্জনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সামছুল আলম এবং বিএসএফ’র পক্ষে ১৭২ নম্বর ছত্রহাটি ক্যাম্পের ইন্সপেক্টর মি. হাজারী।

শুক্রবার ভোরে গরু চরানোর সময় বিএসএফ-এর গুলিতে জহিরুল হক নিহত হন।