২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৬৫টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে

ভোলা জেলায় এবার ৬৫টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদরে ১৮টি, দৌলতখানে ৫টি, বোরহানউদ্দিনে ১৭টি, তজুমদ্দিনে ১০টি, লালমোহনে ৭টি, চরফ্যাশনে ৪টি এবং মনপুরা উপজেলায় ৪টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রতিমা নির্মাণ ও মণ্ডপ তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তবে গত চারদিনের অবিরাম বর্ষণ ও ঝড়ো হাওয়ায় মণ্ডপ তৈরির কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিডিনিউজ২৪.কমকে জানান, পূজা উদযাপনের জন্য ভোলায় সরকারিভাবে এখনও তারা কোন অনুদান পাননি।

এই কমিটি জেলার ১০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।