ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ঘাটুরা সাব--স্টেশনের ট্রান্সমিটার থেকে তেল চুরির কারণে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহর ও সরাইল এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ বিতরণ বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাটুরার সাব--স্টেশনের ট্রান্সমিটার থেকে তেল চুরি হওয়ায় ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহর ও সরাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে বিকল্প পদ্ধতিতে দুপুর ২টা থেকে বিদ্যুৎ বিতরণ শুরু হয়।
জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি সেন ট্রান্সমিটার থেকে তেল চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, এখানে এ ধরনের ঘটনা এটাই প্রথম। তেল আনার জন্যে ঢাকায় লোক পাঠানো হয়েছে। বিকল্প পন্থায় দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান।
