২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টর্ণেডো কবলিত অঞ্চলে ৯০০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ

টর্নেডো কবলিত ১৩টি জেলার উপকুলীয় অঞ্চলের জন্য বৃহস্পতিবার ৯০০ মেট্রিক টন খয়রাতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্য উপমন্ত্রী আসুদুল হাবিব দুলু বৃহস্পতিবার সংসদে এ তথ্য দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় তাৎক্ষনিকভাবে এ ব্যবস্থা নিয়েছে বলে এক প্রশ্নের জবাবে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী জানান, বিগত সরকারের আমলেও দেশে খাদ্য ঘাটতি ছিল। এ ঘাটতি মোকাবেলায় ওই সময়  ৫৪ লাখ মেট্রিকটন খাদ্য আমদানি করা হয়।