২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের সময়সূচি

রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের অফিস সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পবিত্র রমজান মাসে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের অফিস সময়সূচি হবে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে ১টা ৩০মি. পর্যন্ত থাকবে যোহর নামাজের বিরতি। তবে নামাজের জন্য নির্ধারিত বিরতির সময় রমজান পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত থাকবে।

এছাড়া শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি । রমজান পরবর্তী সময়ে ব্যাংকের অফিস ও লেদদেন সময়সূচি রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে।