পঞ্চগড়ে গ্রামীণ ফোনের উৎসব
গ্রামীণ ফোনের উদ্যোগে পঞ্চগড়ে পথে পথে মোবাইল উৎসব শুরু হয়েছে।
সোমবার পঞ্চগড় শহরের সিনেমা রোডে গ্রামীণ ফোনের স্থানীয় কাস্টমার কেয়ার সেন্টার বোর্ডার টাউনে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হয়। বিভিন্ন প্যাকেজ, সেবা, ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ গ্রামীণ ফোনের নানা কর্মকান্ড সম্পর্কে গ্রাহকদের ধারণা দিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী উৎসবে গ্রামীণ ফোনের আঞ্চলিক কর্মকর্তা ছাদেক আহমেদ, আবু রায়হান সিদ্দিক, খসরু আহমেদ রনি, আরিফুল ইসলাম, আবু সাঈদ, আবু হাসনাত আলী রিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ফোনের কাস্টমার ম্যানেজার আবু হাসনাত আলী রিকো জানান, পঞ্চগড়ের ৪টি কাস্টমার কেয়ার সেন্টারে ৪ দিনব্যাপী এই উৎসব চলবে। সেন্টারগুলো হচ্ছে - বোর্ডার টাউন ট্রেডিং, মোবাইল মিডিয়া, আঁখি ইন্টারন্যাশনাল এবং চৈতি ট্রেডার্স।
উৎসব চলার পাশাপাশি গ্রাহক ও দর্শকদের জন্য জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে গ্রামীণ ফোনের নিজস্ব শিল্পীরা অংশ নেন।
