২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলায় ফাঁস দিয়ে রিক্সাচালকের আতœহত্যা

ডেমরা থানার পূর্ব সারুলিয়া এলাকার ভ্যানচালক বাচ্চু সরদার (৩৮) শনিবার গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতের বড় ছেলে জামাল বলেন,শনিবার রাতে মাকে বলে বাবা কাজের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বের হন। রোববার সকালে অন্য ভাড়াটিয়ারা বাড়ির অপর একটি কক্ষে ফ্যানের সাথে বাচ্চুর লাশ ঝুলতে দেখে সবাইকে খবর দেন।

নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বড় দক্ষিণ এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুর রশিদ সরদার। দীর্ঘদিন ধরে তারা ডেমরা থানার পূর্ব সারুলিয়ার জব্বার মিয়ার বাড়িতে ভাড়া থাকছেন।

ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।