বান্দরবানে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
জেলার নাইক্ষ্যংছড়ির কচ্ছপিয়া এলাকায় শনিবার বিকেলে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, প্রবল বর্ষণের সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় কচ্ছপিয়া এলাকার ৬ কৃষক নিহত হন। নিহতরা হচ্ছেন মোস্তাক আহম্মদ (২৪), আবদুর রহমান (২৫), মোঃ সিরাজ (২৬) শাহ আলম (২২), আমির হোসেন (২১) এবং কালা মিয়া (২৩)।
স্থানীয় লোকজন জানান, নিহতরা সবাই কৃষক। তারা জমিতে কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হলে তারা পার্শ্ববর্তী দোকানে আশ্রয় নেয়। এসময় দোকানের উপর বজ্রপাত ঘটলে সেখানেই তাদের মৃত্যু হয়।
