২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মত বিনিময় সভায় ইইউ নির্বাচন পর্যবেক্ষকরা

ইউরোপীয় ইয়নিয়নের ৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল আজ শনিবার সাতক্ষীরার তালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 04:33 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নির্বাচনের পরিবেশ ও ভোটার তালিকা সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা ছাড়াও খুলনা ও যশোর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইইউ প্রতিনিধি দলের প্রধান এন্ড্রিউব্র“স সভার শুরুতেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন।

এর আগে শুক্রবার পর্যবেক্ষক দলটি কালিগঞ্জ উপজেলার সুশিলনের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়। এছাড়া বিকেলে সাতক্ষীরার শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, মহিলা নেতা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গেও তারা মতবিনিময় করেন।