২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারী ব্যবস্থাপনায় চালু হচ্ছে নর্থ বেঙ্গল পেপার মিল, চাকরি হবে দশ হাজার শ্রমিকের

বেসরকারী ব্যবস্থাপনায় চালু হতে যাচ্ছে পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিল। মিলটি চালু হলে এলাকার প্রায় ১০ হাজার অদক্ষ শ্রমিকের চাকরি হবে বলে আশা করা হচ্ছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রাইভেটাইজেশন বোর্ডের উদ্যোগে গত ১৭ আগস্ট ঢাকায় বিসিআইসি সদর দপ্তরে পাকশী পেপার মিল বেসরকারীভাবে চালু করার জন্য পূর্ব নির্ধারিত টেন্ডার বাক্স খোলা হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, টেন্ডারে মোট ৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মাস্ক গ্র“প সর্বোচ্চ দরদাতা হওয়ায় তারাই পাকশী পেপার মিলের সব কার্যক্রম পরিচালনা করবে।

এ প্রসঙ্গে মাস্ক গ্র“পের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু বিডিনিউজকে জানান, সব প্রক্রিয়া শেষ হলে আগামী তিন মাসের মধ্যে উৎপাদনে যাওয়া সম্ভব হবে।