২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় প্রবীন আলেমের ইন্তেকাল

ব্রাহ্মনবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রবীন আলেম আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম (বড় হুজুর) আজ শনিবার সকাল ৯টা ১৪ মিনিটে বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .....রাজিউন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 03:01 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তাঁর বয়স হয়েছিল একশ’। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয় -- স্বজন, অগণিত মুরিদান এবং শুভাকাংখী রেখে গেছেন।

তিনি দীর্ঘ সময় ধরে জেলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজে ইমামতি করে আসছিলেন।

মরহুমের নামাজে জানাজা বিকাল সাড়ে ৫টায় স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা।