মধুখালী চিনিকল শ্রমিকদের ঢাকা -- খুলনা মহাসড়ক অবরোধ
মধুখালী চিনিকল শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা -- খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ সময় ঢাকা -- খুলনা ও খুলনা -- বরিশাল মহাসড়কে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
বেতন কমিশন ও মজুরি কমিশনের বৈষম্য দূরীকরণ, ফেডারেশন ও কর্পোরেশনের মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচী পালন করেন।
কর্মসূচিতে কয়েকশ’ শ্রমিক -- কর্মচারি, আখচাষী, ক্ষেতমজুর ও কৃষক অংশ নেয়।
অবরোধ চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, সমরেন্দ্রনাথ বসু, শামছুর রহমান এবং সুরাইয়া সালাম প্রমুখ।
শ্রমিকরা সকাল ১০টায় অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
