বিমানের ডিসি - ১০ জেদ্দায় বিকল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডিসি -- ১০ উড়োজাহাজ ঢাকা থেকে জেদ্দায় অবতরণের পর বৃহস্পতিবার রাতে যান্ত্রিক ত্র“টির কারণে বিকল হয়ে গেছে। ফলে ফিরতি জেদ্দা ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
বিমান সূত্র জানায়, বিজি - ০৪৬ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা ৬ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। জেদ্দায় অবতরণের পর এর কন্ট্রোল সিস্টেমে ত্র“টি ধরা পড়ে।
বিমানের প্রকৌশলীরা শুক্রবার প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে ওই উড়োজাহাজটি সচল করতে জেদ্দা রওনা হয়েছেন।
প্রসঙ্গত বিমানের আরো দুটি ডিসি -- ১০ ইঞ্জিনের অভাবে মাস তিনেক ধরে জিয়া বিমানবন্দরের হ্যাঙ্গারে বসে আছে।
উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমান কর্তৃপক্ষকে মুম্বাই ফ্লাইটসহ বেশ কয়েকটি ফ্লাইটটের সময়সূচি পুনর্নিধারণ করতে হয়।
