সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কলারোয়া উপজেলার পিছলাপুর এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা বেল্লাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত বেল্লাল হোসেন কলারোয়ার উত্তর দিগাং গ্রামের মুছাদ্দি দফাদারের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে পিছলাপুর চৌরাস্তার মোড়ে একদল সন্ত্রাসী বেল্লালকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। রাত ১২টার দিকে তিনি মারা গেছেন।
নিহতের পরিবার দাবি করেছে, পূর্বশত্র“তার জের ধরে বেল্লালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
