সাভারে কিশোরী ধর্ষণের শিকার
সাভার পৌর এলাকায় বুধবার ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
মুমূর্ষ অবস্থায় ওই কিশোরীকে পরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
সূত্র জানায়, সাভার পৌর এলাকায় বুধবার রাত ৮টার দিকে স্থানীয় বখাটে যুবক মকবুল, নুরুল ইসলাম কুট্টি ও জলিলসহ সাত যুবক অস্ত্রের মুখে একটি ট্যাক্সিক্যাব থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণকারীরা সাভারের হেমায়েতপুর এলাকার মকবুলের বাড়ীর একটি কক্ষে ওই কিশোরীকে সারা রাত আটকে রেখে ধর্ষণ করে। সকালে স্থানীয় কয়েকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।
থানায় মামলা না করার জন্য ধর্ষকরা ইতোমধ্যেই ধর্ষিতার পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছে।
এ বিষয়ে সাভার থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত মামলা না হলেও তারা স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখছেন।
