উন্নত চিকিৎসার জন্য হাজী সেলিমের ব্যাংকক যাত্রা
ঢাকা মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হাজী মো: সেলিম উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ব্যাংকক গেছেন।
গত ৬ সেপ্টেম্বর ১৪ দলের নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচী চলাকালে রাসেল স্কয়ারে পুলিশী নির্যাতনে তিনি আহত হন। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাজী সেলিমের প্রেস সেক্রেটারী এম এ হামিদ সোহাগ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় তাকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
