২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৮জন বাংলাদেশী নিহত হয়েছে

চলতি ২০০৬-০৭ অর্থবছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যšত দেশের বিভিন্ন সীমাšেত ভারতীয় সীমাšত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই সাধারণ ও নিরীহ নাগরিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ ডা. রু¯তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন একথা জানান।

বিএনপির এসএ খালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণ ক্ষমতার তিনগুণেরও বেশি বন্দী রয়েছে। বন্দীর চাপ কমাতে ওই কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধির কোন পরিকল্পনা সরকারের নেই। তবে ইতোমধ্যে কয়েকটি নতুন কারাগার স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি নির্মাণাধীন রয়েছে।

মন্ত্রী জানান, গাজীপুরের কাশিমপুরে ইতোমধ্যে প্রায় ১৪২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৩০০ বন্দীর ধারণ ক্ষমতাসম্পন্ন একটি এবং এক হাজার ৮৪০ বন্দী ধারণ ক্ষমতাসম্পন্ন অন্য একটি কারাগার - ২ নির্মিত হয়েছে। কারাগারগুলো ইতোমধ্যে চালু করা হয়েছে। একই এলাকায় ২০০ বন্দীর ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মহিলা কারাগারের নির্মাণ কাজও চলছে।

এ ছাড়াও কেরানীগঞ্জে চার হাজার পুরুষ বন্দী ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি এবং ২০০ মহিলা বন্দী ধারণ ক্ষমতাসম্পন্ন একটি কারাগার নির্মাণের প্রক্রিয়া চলছে।

এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের নৌপথগুলোতে কর্মরত কোস্টগার্ড বাহিনী এ পর্যšত প্রায় ১৮৫ কোটি টাকার অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করেছে।

এমএম শাহীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে অবৈধভাবে হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের চোরাচালান পরিবহন, মজুদ, বিক্রয় সংক্রাšত অপরাধে এ পর্যšত ১১০ জনকে শা¯িত দেয়া হয়েছে। এর মধ্যে তিন জনকে মৃত্যুদণ্ড, ৭৫ জনের যাবজ্জীবন এবং ৩২ জনকে ১০ বছরের উর্ধ্বে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।