২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর মেয়াদী গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের নিলাম ১৯ সেপ্টেম্বর

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের ১৬ তম নিলাম ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

নিলামে পাঁচ বছর মেয়াদী বন্ডের জন্য ২০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে।

পাঁচ বছর মেয়াদী বন্ডের জন্য বার্ষিক ৭ দশমিক ৫ শতাংশ হারে কূপন মুনাফা ষান্মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে। অর্থ আইন ২০০৫ অনুযায়ী বন্ড ইস্যুর সময়ই প্রদেয় সুদ বা ডিসকাউন্টের ওপর অগ্রিম উৎসে আয়কর কেটে নেওয়া হবে।

সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব পরিচালনাকারী যে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব খাতে বা তার ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে বিড দাখিল করতে পারবেন।

প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের জন্য প্রিমিয়ার/পার/ডিসকাউন্টে বন্ডের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে সিলড বিড আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ ব্যাংক মতিঝিল কার্যালয়ের মহাব্যবস্থাপক মহোদয়ের কক্ষে রক্ষিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। নিলামে অংশ নেওয়ার ব্যাপারে বিস্তারিত পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।