২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী বই উৎসব শুরু

লোকজনের হাতে সুলভে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের আয়োজনে রাজশাহীতে চলছে তিনদিনব্যাপী বই উৎসব। রাজশাহী বিশ্ববিদ্যালর কেন্দ্রীয় পাঠাগারের আঙ্গিনায় মঙ্গলবার থেকে এ উৎসব শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 02:49 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্বসাহিত্য কেন্দ্র রাবি পাঠচক্র শাখা ও কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের ব্যবস্থাপনায় এ উৎসবে রবীন্দ্র, মানিক, বিভূতিভুষণ, আল মাহমুদ, আনিস সিদ্দিকী, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ রচনাবলী, শিশু কিশোরদের নানা বইসহ পাঁচ শতাধিক বিষয়ের অনেক বই জায়গা পেয়েছে।

৩৩ শতাংশ ছাড়ে শিক্ষার্থীরা এসব বই কিনতে পারবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।