২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু, আহত ৮, আপডেট

টাঙ্গাইল, শেরপুর ও মেহেরপুরে মঙ্গলবার বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও আটজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিডিনিউজ২৪.কম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, গোপালপুর উপজেলার কালিহাতী, ধুলুটিয়া ও আমজানি গ্রামে মঙ্গলবার বজ্রপাতে মনোয়ার হোসেন (১৪), জাহাঙ্গীর আলম (১৫) এবং এহসানুল হক (১৪) নিহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার নন্দীর বাজার মাছপাড়া গ্রামে মঙ্গলবার আবুল কাশেম (৩০) ও মজিবর রহমান (৩২) বজ্রপাতে নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেফালী বেগম, মুসলিম ও হাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, মুষলধারে বৃষ্টির সময় এই পাঁচজন বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

মেহেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার আমঝুপি গ্রামের কুঠিবাড়ী মাঠে মঙ্গলবার দুপুর ২ টার দিকে বজ্রপাতে মো. শফি (৪০) ও মো. কাবুল (৩০) নামে দুই কৃষক মারা গেছেন।

সূত্র জানায়, খালের পাশে পাট শুকানোর সময় বজ্রপাতে তাদের শরীর ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়।