পাঁচ বছরে বিমানের লোকসান সাড়ে ৪০০ কোটি টাকারও বেশী
বাংলাদেশ বিমান গত পাঁচ বছরে মোট ৪৫৯ কোটি ২০ লাখ টাকা লোকসান দিয়েছে। এর মধ্যে ২০০৪-০৫ অর্থ বছরে সর্বোচ্চ ২১৩ কোটি ৯৫ লাখ টাকা লোকসান হয়েছে।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সংসদে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বিমানের লোকসানের পরিমাণ ছিল ২০০০ - ০১ অর্থ বছরে ৯৩ কোটি ৬ লাখ, ২০০১ - ০২ অর্থ বছরে ৭৩ কোটি ৭২ লাখ, ২০০২ - ০৩ অর্থ বছরে ৪৪ কোটি ২৮ লাখ এবং ২০০৩ - ০৪ অর্থ বছরে ৩৪ কোটি ১৭ লাখ টাকা।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, গত ২০০৫ - ০৬ অর্থ বছরে বিমান পণ্য পরিবহন করে ২৮২ কোটি ১১ লাখ টাকা আয় করেছে।
