২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ও শেরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ৮

টাঙ্গাইল ও শেরপুরে মঙ্গলবার বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও আটজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

টাঙ্গাইল থেকে প্রতিনিধি জানান, গোপালপুর উপজেলার কালিহাতী,  ধুলুটিয়া ও আমজানি গ্রামের মনোয়ার হোসেন (১৪), জাহাঙ্গীর আলম (১৫) এহসানুল হক (১৪) বজ্রপাতে মারা যান।

শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার নন্দীর বাজার মাছপাড়া গ্রামে আবুল কাশেম (৩০) ও মজিবর রহমান (৩২) বজ্রপাতে মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শেফালী বেগম, মুসলিম ও হাবিবকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুষলধারে বৃষ্টির সময় এই পাঁচজন বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।