২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ঢাকা - সিলেট মহাসড়কে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের বেড়তলা এলাকায় আজ মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় চার দিনমজুর নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 09:44 AM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক ভোর পৌনে ৬টায় বেড়তলা মহাসড়কের পাশে কাজের জন্য অপেক্ষামান একদল দিনমজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যান। দুর্ঘটনার পরেই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ঢাকা -- সিলেট মহাসড়ক সকাল ৬টা থেকে অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে সকাল ৮টা থেকে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, চলতি অবস্থায় ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।