২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার বেড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

পাবনার বেড়া উপজেলায় সোমবার বিকেলে ফুটবল খেলা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 10:58 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেড়ার স্থানীয় ফুটবল মাঠে সোমবার বিকেলে শানিলা করমজা ও হাটুরিয়া গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিলো। খেলার একপর্যায়ে গোল দেওয়াকে কেন্দ্র করে হাটুরিয়া ও করমজা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।