২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ভারতে শুক্রবার এক মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আমরা নিশ্চিত যে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রের মুসলিম অধুষ্যিত মালেগাঁও শহরে শুক্রবার এক সিরিজ বোমা হামলায় ৩৮ জন নিহত ও ১০০ জন আহত হয়।