রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০
রাজধানীর মিরপুরে শুক্রবার দিবাগত রাতে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী মাজারে ঢুকে পড়ে এবং পবিত্র শবে বরাতে প্রার্থনারত মানুষদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
