ঢাবির ১১ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত
আগামী ১১ সেপ্টেম্বর ২০০৬ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স পদ্ধতির সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
