২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

জেলার ত্রিশালের বৈলর নামক স্থানে আজ শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2006, 03:21 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নিহতরা হলেন, নুরুল হক (৪৮), তার স্ত্রী পারুল (৪৫) ও তাদের মেয়ে শিউলি (২০)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী বাসটি জেলার শম্ভুগঞ্জের পীরের দরবার থেকে মুন্সীগঞ্জবাড়ি ফেরার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপর দুজন মারা যায়।