এইচএসসি ফল প্রকাশিত: সারাদেশে দুই তৃতীয়াংশ উত্তীর্ণ
২০০৭ সালের উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরী শিক্ষাবোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সারাদেশে ২০০৭ সালে গড় পাশের হার----- ৬৫ দশমিক ৬৫ শতাংশ। সারাদেশে মোট জিপিএ - ৫ পেয়েছে -----। গত বছর জিপিএ - ৫ পেয়েছিলো ৯ হাজার ৮৬৪ জন। ২০০৫ সালে জিপিএ - ৫ পেয়েছিলো ৫ হাজার ৫৩৪ জন।এ বছর --মে মাসে সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার---দুই মাস পাঁচ দিনের মাথায় ফল প্রকাশিত হলো।
২০০৭ সালে মোট পরীক্ষার্থী ছিলো ----৫ লাখ ১০ হাজার ৯৪৯ জন। মোট পাশ করেছে ----৩ লাখ ৩৫ হাজার ৪৫৪ জন। পরীক্ষায় বহিষ্কার হয়েছিলো ---১০০০ শিক্ষার্থী। ২০০১ সালে এ বহিষ্কারের হার ছিলো ৪২ হাজার ৩৪৪ জন।
এ বছর ---৬৬ দশমিক ৩৬ শতাংশ ছেলে এবং ৬৪ দশমিক ৬৪ শতাংশ মেয়ে পাশ করেছে।
সারাদেশে পাশের হার ঢাকা বোর্ডে ----৭৪ দশমিক ৭৬, কুমিল্লা বোর্ডে ৬৩ দশমিক ৭৩, যশোর বোর্ডে ৫৪ দশমিক ৪০, রাজশাহী বোর্ডে ৫৬ দশমিক ৭৬, চট্টগ্রাম বোর্ডে ৬১ দশমিক ৪৫, সিলেট বোর্ডে ৬৫ দশমিক ৪৫, বরিশাল বোর্ডে ৬১ দশমিক ৫০, মাদ্রাসা বোর্ডে ৭৫ দশমিক ২৩, কারিগরী বোর্ডে ৬৯ দশমিক ৭৪।
সারাদেশে মোট ---৩৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাশ করেছে। এর মধ্যে ৩১৪ টি মাদ্রাসা রয়েছে। অন্যদিকে সারাদেশে মোট ---৮৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাশ করেনি।
ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ- ৫ পাওয়া শীর্ষ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নটরডেম কলেজ (৮৭৫ জন), ভিকারুন নিসা (৫১৯ জন), ঢাকা সিটি কলেজ (২৯০ জন), রাইফেলস নূর মোহাম্মদ কলেজ (২৭৯ জন), ঢাকা কলেজ (২৪৮ জন), কমার্স কলেজ (২২৭ জন), মতিঝিল আইডিয়াল কলেজ (১৯৩ জন), হলিক্রস কলেজ (১৭৫ জন), রাজউক মডেল কলেজ (১৬২ জন) ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ (১৩৪ জন)।
রাজধানীর পাঁচটি কলেজে সবাই পাশ করেছে। এ কলেজগুলো হলো রাজউক মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়েল কলেজ খিলগাঁও, শফিউদ্দিন একাডেমী টঙ্গী, আইডিয়েল কমার্স কলেজ এবং খিলগাঁও শামসুল হক কলেজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তামিরুল মিল্লাত মাদ্রাসায় সবাই পাশ করেছে।
