গাজীপুর গার্মেন্টস ঝুটের ৭ গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে বুধবার সন্ধ্যা সাতটার দিকে গার্মেন্টস ঝুটের সাতটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ীর আমবাগ এলাকায় সারিবদ্ধ ঝুটের গুদামের একটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। মুহূর্তেই পার্শ্ববর্তী গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ও টঙ্গীসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে।
আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রগুলো জানায়।
