রাজধানীতে পুলিশ খুন
রাজধানীর মতিঝিল থানা এলাকায় আজ বুধবার সকালে এক পুলিশ সদস্য খুন হয়েছেন। নিহতের নাম গোলাম হায়দার আলী (৩৫)। সে রাজারবাগ পুলিশ লাইনের হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, সকাল পৌনে ৯টায় অফিসের যাওয়ার উদ্দেশ্যে এজিবি কলোনীর বাসা থেকে বের হওয়ার পরপরই বাসার নীচে আগে থেকে ওঁৎ পেথে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় এবং এক পর্যায়ে জবাই করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এজিবি কলোনীর তৃতীয় তলার জি/১১ নম্বর বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী লায়লা নুর আঞ্জুমান আক্তারের বরাত দিয়ে নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ জানান, অফিসের ঝামেলার কারণে পূর্ব শত্র“তার কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে।
নিহত হায়দার আলী ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার পিতার নাম গোলাম মেজবাহউদ্দিন। সে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার থানার হরগজ গ্রামের বাসিন্দা। সে এক সন্তানের জনক।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
