২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তির স্বপক্ষে নীলিমা’র মানববন্ধন কর্মসূচি বৃহস্পতিবার

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে ‘শান্তির স্বপক্ষে নীলিমা’ শীর্ষক ধারাবাহিক মানববন্ধন কর্মসূচির পরবর্তী কর্মসূচি আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কিবরিয়াসহ বিগত বছরগুলোতে গ্রেনেড ও বোমা হামলায় নিহত সবার হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে কিবরিয়া পরিবারের পক্ষ থেকে ‘শান্তির স্বúক্ষে নীলিমা’ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

আগামি কর্মসূচিতে শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী বেগম আসমা কিবরিয়ার নেতৃত্বে তাঁর পুত্র রেজা কিবরিয়া, কিবরিয়ার আত্মীয়--স্বজন, গুণগ্রাহীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, সাপ্তাহিক মৃদুভাষণের সদস্যরা অংশ নেবেন।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ওই কর্মসূচিতে যেকোন ধরনের নীল রংয়ের শার্ট, টি শার্ট, পাঞ্জাবী, শাড়ী, ওড়না টুপি ইত্যাদি পরে বিচারের দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে সর্বসাধারণের প্রতি কিবরিয়া পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।