২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গার্মেন্ট শ্রমিক নির্যাতন-ছাঁটাই এর প্রতিবাদ

সাভারের আশুলিয়ার ডাইনেস্টি গ্র“পে শনিবার শ্রমিক নির্যাতন ও হামলা এবং বিধিবহির্ভূত চাকুরীচ্যুতির প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন শ্রমিক নেতারা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মহসিন উল মুলক ও সাধারণ সম্পাদক শামীম ইমাম এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শবনম হাফিজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রোববার দেয়া এক যৌথ বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানান।

নেতৃবৃন্দ শ্রমিকদের ওপর হামলা-নির্যাতন ও পুলিশি হয়রানী অবিলম্বে বন্ধ এবং পুনরায় কারখানা চালুরও দাবী জানান।

তারা শ্রমিকদের সাথে মালিক ও সরকারের ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবী জানান।

তারা বলেন, ডাইনেস্টি গ্র“পের গার্মেন্ট শ্রমিকরা ওই চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবার প্রতিবাদ জানালে মালিক পক্ষ পুলিশ মস্তান ও আনসার দিয়ে শ্রমিকদের ওপর নির্যাতন চালায় এবং কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

নেতৃবৃন্দ বলেন, চুক্তি মোতাবেক দাবী না মেনে মালিক ও সরকার নির্যাতনের পথ বেছে নিয়ে শ্রমিকদের ন্যায্য দাবীর আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকরা করেছে।

তারা চুক্তি বাস্তবায়নে সরকার ও মালিক পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।