২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় শিশু অপহরণকারী স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকা থেকে শিশু অপহরণকারী দলের দুই সদস্যকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তারা জানায়, চার মাস আগে তারা উত্তরার ফায়দাবাদ গ্রাম থেকে সাড়ে তিন মাসের শিশু রোমানকে অপহরণ এবং দেড় মাস আগে গাজীপুরের কাশিমপুরে একটি ইটভাটার সামনে রাস্তায় আছাড় মেরে হত্যা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ ব্যাপারে উত্তরা থানার এসআই আব্বাস জানান, গোপনে খবরের ভিত্তিতে তারা গত শুক্রবার টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু অপহরনকারী দলের দুই সদস্য আমিনা আক্তার (২১) ও তার স্বামী আলম হোসেনকে (৩০) পুলিশ গ্রেফতার করে। পরে এদের উত্তরা থানায় নিয়ে যাওয়া হয়। ওই দিনই দুজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত গতকাল শনিবার থেকে এদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুস্প পুলিশের কাছে শিশু রোমানকে অপহরন ও হত্যার ঘটনা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে পুষ্প আরো জানায়, ফায়দাবাদ থেকে রোমানের মা নুরুন্নাহারের বান্ধবীর পরিচয় দিয়ে শিমুটিকে সে নানীর কাছ থেকে অপহরণ করে। ওই সময় রোমানের মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তারা উত্তরা ১৪ নং সেক্টর গুডলাক গামের্ন্টসে অপারেটরের চাকরী করেন।

পুষ্প আরো জানান, রোমানকে অপহরণের পর স্বামী আলমের সঙ্গে তার প্রায় ঝগড়া হতো। মাঝে মাঝে আলম এ জন্য তাকে প্রায়ই মারধর করতো। এ ব্যাপারে রোমানের বাবা রিপন মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৭/৩০ ধারায় উত্তরা থানায় একটি মামালা দায়ের করেন। মামলা নং-৩৫-৭-০৬। তবে পুলিশ শিশু রোমানকে উদ্ধার করতে পারেনি।

শামীমা আক্তার পুষ্পর পিতার নাম আবুল কালাম মাতব্বর। সে সাভার লালচেক বস্তি কলোনীর বাসিন্দা। ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন এলাকার কামাল কসাইয়ের সঙ্গে তার প্রথম এবং পরে গাজীপুরের আলম হোসেনের সাথে দ্বিতীয় বিয়ে হয়।