চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৬ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর ছয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব -- ৫ এর সদস্যরা শনিবার একথা জানান।
র্যাব -- ৫ এর মেজর রাশিদুল হাসান বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে জেএমবির ছয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
