২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১১৯তম আবির্ভাব উপলক্ষে মহোৎসব

পাবনা শহরের হেমায়েতপুরে অবস্থিত সৎসঙ্গ আশ্রমে তিনদিনব্যাপী শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১১৯ তম আবির্ভাব তিথির মহোৎসব শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, বিশ্ব শান্তিকল্পে প্রার্থনা, ধর্মসভা, কর্মী বৈঠক, ঋত্বিক পরিষদ সভা ও রামায়ণ গান।

অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মাওলানা আবদুস সোবহান এবং রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা পৌরসভা চেয়ারম্যান কামরুল হাসান মিন্টু।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১১৯তম আবির্ভাব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে একটি মেলার আয়োজন করা হয়েছে। ভক্তরা সেখানে সমবেত হতে শুরু করেছে।