ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় আবু বকর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অপর পাঁচজন আহত হয়।
নিহত আবু বকর রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫০০ টাকার লেনদেন নিয়ে প্রতিপক্ষের সাথে আবু বকরের হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকাল সোয়া ৬ টায় প্রতিপক্ষের পিন্টু ও মাসুদের নেতৃত্বে ৭/৮ জন হামলাকারী রামদা, চাপাতি নিয়ে আবু বকর ও অন্যান্যের উপর হামলা চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আবু বকর মারা যান। এ সময় অপর পাঁচজন আহত হয়।
আহতদের মধ্যে তাইজেল, আক্কাস আলী, মোস্তাকিন ও মাজেদুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
