২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দলের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঘরিয়ালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই দলের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 12:07 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আহতদের মধ্যে শফিক মিয়াকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির আইল কাটাকে কেন্দ্র করে ঘরিয়ালা গ্রামের কয়েকশ’ লোক দুই দলে বিভক্ত হয়ে সকাল ৯টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।