২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ধর্ষণের দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুরে এক ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নারী ও শিশু নির্যাতন দমন আদালত - ২ এর বিচারক মাহাবুবুল হক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।  

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হচ্ছেন, আলম শেখ এবং হাফেজ বকাউল।

মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালে ১৪ জানুয়ারি চাঁদপুরের ইব্রাহিমপুর ইউনিয়নের মরা খাল এলাকায় আসামিরা এক কিশোরীকে ধর্ষণ করে।

এ ব্যাপারে কিশোরীটির বাবা স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।