চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাশিদুল হাসানকে স্ট্যান্ড রিলিজ
উপ-সচিব পদে পদোন্নতি পাওয়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাশিদুল হাসানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
১৮ জুলাই তাকে চট্টগ্রাম চা বোর্ডের সচিব হিসেবে বদলী করা হলে তিনি তার নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ে সদ্য যোগ দেওয়া মাহমুদা শারমীন বেনুকে একই মন্ত্রণালয়ে সিপিটি অধিশাখায় এবং বিপিএটিসি’র উপ প্রকল্প পরিচালক দিলীপ কুমার শর্মাকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
